• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এ এম এম নাসির উদ্দীন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক। এতে চার নির্বাচন কমিশার, ইসির সিনিয়র সচিব উপস্থিত রয়েছেন।

জানা যায়, বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মহাপুলিশ পরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিএমসি/র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) /সিআইডির প্রতিনিধি/মহাপরিচালক রয়েছেন।

ইসি বলছে, এটি ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা।

রোজার আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করবে সাংবিধানিক এ সংস্থাটি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।