• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের র‌্যালী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৮

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কলেজ শিক্ষক পরিষদের র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এমপিওভূক্ত শিক্ষকদের ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার গেজেট জারি করায় পরিষদের উদ্যোগে ১৯ নভেম্বর সোমবার বিকেল ৪টায় এ র‌্যালী বের করা হয়। অভিনন্দন র‌্যালীটি নগরীর বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও সহ সভাপতি প্রভাষক এম. এ. মতিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যাপক মো. কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শংকর কুমার দাস, সহ সভাপতি প্রভাষক কামরুজ্জামান চৌধুরী, প্রভাষক শাহজাহান কবির আকন্দ, প্রভাষক আহমদ হোসেন, সহ সাধারণ সম্পাদক প্রভাষক ছয়ফুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমদাদুল হক, প্রচার সম্পাদক প্রভাষক সুব্রত রায়, দিরাই জগদল কলেজের প্রভাষক আলকাবুর রহমান, ইসরাব আলী কলেজের প্রভাষক লুৎফুর রহমান রাসেল, শিক্ষক নেতা প্রভাষক লুৎফুর রহমান চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীকে এমপিওভূক্ত শিক্ষকদের বহু আকাঙ্খিত ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার গেজেট জারি করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে আগামী নির্বাচনের ইশতেহারে একযোগে সকল এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের বিষয় অন্তর্ভূক্ত করার দাবী জানান। বিজ্ঞপ্তি