• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিন ওলির মাজার জিয়ারত শেষে স্পিকারের সিলেট ত্যাগ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৮

বি৭১নি : সিলেটে হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিমানযোগে তিনি সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছান। এরপর বিকেলে এই তিন ওলির মাজার জিয়ারত করেন স্পিকার।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকার কেবল মাজার জিয়ারত করতেই সিলেট আসেন। সফরকালে তিনি আর কোনো অনুষ্ঠানে যোগদান করবেন না।

রাত ৮টার দিকে পুনরায় তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

বি৭১নি/জেএ/বিনি