• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এনপিপির নেতৃত্বাধীন এনডিএফ জোটের মনোনয়ন জমা দিলেন দিলোয়ার

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্ভরপুর) আসনে এনপিপির নেতৃত্বাধীন এনডিএফ জোটের মনোনয়ন সংগ্রহ করেছেন ডেমোক্রেটিক পার্টির বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ দিলোয়ার। তিনি গত ১৩ নভেম্বর মঙ্গলবার ন্যাশনাল পিপলর্স পার্টি (এনপিপি) ও এনডিএফ জোটের চেয়ারম্যান জাতীয় নেতা শেখ সালাউদ্দিন সালুর হাত থেকে মনোনয়ন সংগ্রহ করেন এবং ঐদিন বিকেল সাড়ে ৪টায় জাতীয় নেতা শেখ সালাউদ্দিন সালুর হাতে মনোনয়ন জমা দেন।
মনোনয়ন জমাদানকালে উপস্থিত ছিলেন, ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশের মহাসচিব কাজী মো. আমান উল্লাহ মাহফুজ, ন্যাশনাল পিপলর্স পার্টি (এনপিপি) ও এনডিএফ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।