• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫
মধ্যরাতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে শহরের আকুরটাকুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।

শহরের কবি নজরুল সরণিতে (জেলা সদর সড়ক) কাদের সিদ্দিকীর বাসভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ‘সোনার বাংলা কমিউনিটি সেন্টার’। এর ওপরের তলায় কাদের সিদ্দিকীর বাসা। হামলার সময় তিনি বাসায় ছিলেন।

বাসার কর্মচারীরা জানান, শনিবার রাতে কাদের সিদ্দিকী বাসায় ঘুমাচ্ছিলেন। দিবাগত রাত একটার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। তারা মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হামলাকারীদের মুখ বাঁধা ও কয়েকজন হেলমেট পরা ছিল।

টাঙ্গাইল থানার ওসি তানবীর আহমেদ জানান, ‘পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’