
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ফরমায়েসী রায় প্রত্যাহার ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের মুক্তি সহ আটককৃত সকল নেতৃবৃন্দের মুক্তি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিলের দাবীতে সিলেট জেলা ছাত্রদলের দু দিনের কর্মসূচীর অংশ হিসেবে ১০ নভেম্বর শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেরা করা হয়েছে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবীর পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদের সভাপতিত্বে ও তোয়াকুল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আফম দেলোয়ার হোসেন রিপনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় শাখার সহ সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ারিছ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির সুমন, উপজেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নাঈম, মোস্তাফিজুর রহমান, শাকির আহমদ, নুরুল আমিন, কাওসার আহমেদ সাজু, আলম হোসেন, ইকবাল আহমেদ, মাহমুদুল হাসান, রহিম আহমদ, রিয়াজ আহমদ, তানভীর আহমদ, সুফিয়ান আহমদ, মানিক আহমদ, আব্দুল জলিল সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বেগম জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল বাতিলের জোর দাবী জানান। অবিলম্বে বেগম জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ফরমায়েসী রায় প্রত্যাহার ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমনের মুক্তি দাবী করেন।