দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছামির মাহমুদের বাবা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. মনছব উল্লাহ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।