• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

bijoy71news
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫
সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ফেসবুক পেজে জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

চীন সফর শেষে জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফিরবেন।