• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পীরমহল্লা প্রভাতী সংঘ মিনি নাইট ফুটবল টুনামেন্টের উদ্বোধন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১০, ২০১৮

২য় পীরমহল্লা প্রভাতী সংঘ মিনি নাইট ফুটবল টুনামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ নভেম্বর শুক্রবার রাতে এ মিনি ফুটবল টুনামেন্টের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
পরীমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস এম শায়েস্তা তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, পীরমহল্লা প্রভাতী পঞ্চায়েত কমিটির আহ্বায়ক হাজী আবুল বশর হোসাইন, কাউন্সিলর লায়েক আহমদ।
বক্তব্য রাখেন পীরমহল্লা প্রভাতী সংঘে আহবায়ক ছালিকুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষা, বিশিষ্ট ক্রীড়াবিদ সৈয়দ বদরুন নূর মোহন, সৈয়দ আবুছাদেক আলমগীর প্রমুখ।
উদ্বোধনী খেলা পরিচালনায় ছিলেন মাহবুব আহমদ, মনির আহমদ, আবুতাহের শ্যামল।