• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ-৩ ধানের শীষ নিয়ে লড়তে চান ছাত্তার

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৮

সুনামগঞ্জে সংসদীয় আসন রয়েছে ৫টি। এর মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন চান যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এমএ ছাত্তার। এ ব্যাপারে দল থেকেও তাকে দেওয়া হয়েছে সবুজ সংকেত।

যুক্তরাজ্য প্রবাসী হলেও তিনি দেশে আসেন নিয়মিতই। ফলে স্থানীয় মানুষের মাঝে তার পরিচিতি রয়েছে। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এই নেতা আগামী সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে তাই আশাবাদী।

এম.এ ছাত্তার উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক কর্মকাণ্ডে জড়িত। এলাকার মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত তিনি। চিলাউড়া, হলদিপুর ইউনিয়ন ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায় দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন তিনি। এ ছাড়া বেশ কয়েকজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত এমএ ছাত্তার। স্থানীয় নেতাকর্মীরা তাই মনে করেন, বিএনপি থেকে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন পাবেন এমএ সাত্তার। এমএ ছাত্তার বলেন, ‘প্রবাসে থাকি। সেখানে আমাদের সুখের জীবন রয়েছে। কিন্তু যখন চোখের সামনে আমার দেশের ছবি ভেসে ওঠে তখন আর নিজেকে সামলে রাখতে পারি না। মনে হয় দেশের জন্য কিছু করি। আর দেশপ্রেম থেকেই নির্বাচনে অংশ নিতে চাই।

তিনি আরও বলেন, ‘শিক্ষা, সামাজিক কার্যক্রমে এবং গরিব-দুঃখী মানুষের কল্যাণে নিজেকে আজীবন জড়িয়ে রাখতে চাই। নানা কারণে সুনামগঞ্জ-৩ আসনটি অনেক পিছিয়ে আছে। তাই আগামী সংসদ নির্বাচনে দল আমাকে মূল্যায়ন করলে সেই সৌন্দর্য ফিরিয়ে আনব।’