• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সর্বক্ষেত্রে সমধিকার ও সমর্যাদার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : এড. রঞ্জন চন্দ্র ঘোষ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৮

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষ বলেছেন, সর্বক্ষেত্রে সমধিকার ও সমর্যাদার প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের প্রাণের দাবী ৭ দফা এবং নির্বাচনী ৫ দফা দাবী অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এবারের শারদীয় দূর্গোৎসবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্ঠায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি আগামী শারদীয় দূর্গোৎসবে ৩দিনের সরকারি ছুটির দাবী জানান।
তিনি ৯ নভেম্বর শুক্রবার দুপুর ১২টায় বটেশ্বর সনাতনী যুব সংঘের উদ্যোগে শারদীয় দূর্গোৎসবের পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বটেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা গৌরাঙ্গ চন্দ্র নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রহল্লাদ চন্দ্র নাথ এবং কোষাধ্যক্ষ রবীন্দ্র চন্দ্র দেবনাথের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, বটেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুজিত ভট্টাচার্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং খাদিমপাড়া ইউপি সভাপতি ধিরেন্দ্র ধর (দ্বীপ লাল), সাধারণ সম্পাদক বিরেশ দেবনাথ দেবু, বটেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার সুশান্ত দেব, উপদেষ্টা বিমল কৃষ্ণ বিশ্বাস।
ইঞ্জিনিয়ার অরুণ চন্দ্র নাথের পবিত্র গীতা ও ডা. লিটন চন্দ্র চন্দের শোক প্রস্তাব পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বটেশ্বর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. কৌশিক চন্দ্র নাথ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপানন্দ বর্মন, বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র কুমার দাস, অমুল্য চন্দ্র নাথ, ঝন্টু দাস, নান্টু দাস, কাজল চন্দ্র নাথ, রাজন দেবনাথ, কৃপাময় চন্দ্র নাথ, পাপ্পু চন্দ্র চন্দ, সুধীন কপালী, বিকাশ চন্দ্র চন্দ, তুষার দেবনাথ, প্রণজিত চন্দ্র নাথ প্রমুখ।