• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

ড. মোমেনের মনোনয়ন ফরমের চেক দিলেন অর্থমন্ত্রী মুহিত

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেনকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করার ৩০ হাজার টাকার চেক তুলে দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ৯ নভেম্বর বিকেলে ঢাকাস্থ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির বাসায় ছোট ভাই মোমেনকে এই চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের চেয়ারম্যান এ. কে. আব্দুল মুবিন, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের কনসালটেন্ট এ. এস. সুজন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, জাবেদ সিরাজ, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।