• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের কর্মসূচী

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৮

আগামী ১১ নভেম্বর রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১১ নভেম্বর রোববার সকাল ১১টায় সোবহানীঘাটস্থ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা এবং ঐদিন বাদ জোহর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ ফজলুল হক মনির রুহের আত্মার মাগফেরাত কামনা করে দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের সকল নেতাকর্মীকে যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীর ও যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম। বিজ্ঞপ্তি