• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক ছামির মাহমুদের বাবার মৃত্যুতে এমপি এহিয়ার শোক

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০১৬

aসিলেট জেলা প্রেসক্লাবের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক ছামির মাহমুদের বাবা বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো. মনছব উল্ল¬াহ তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। তিনি এক শোক বার্তায় বলেন, প্রবীণ সালিসব্যক্তিত্ব মো. মনছব উল¬াহ তালুকদারের মৃত্যুতে জগন্নাথপুর উপজেলাবাসীর অফুরন্ত ক্ষতি হয়েছে। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।