• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যাবজ্জীবন দণ্ডিত ২৯ কারাবন্দির মুক্তি, তবে…

bijoy71news
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫
যাবজ্জীবন দণ্ডিত ২৯ কারাবন্দির মুক্তি, তবে…

সাজা মওকুফ করে যাবজ্জীবন দণ্ডিত ২৯ কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা অধিদপ্তর। তবে কারা মুক্তি পেয়েছেন, তাদের পরিচয় জানানো হয়নি।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর অতিক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ২৯ জন বন্দিকে সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্য বিধি ৪০১(১)-এর প্রদত্ত ক্ষমতা বলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি প্রদানের আদেশ প্রদান করেছে।

কারা আইনের ৫৬৯ ধারায় বলা হয়েছে, ১৯৯০ সালের ৭ ডিসেম্বর-এর পূর্বে বা পরে যেসব বন্দির সাজা সশ্রম বা যাবজ্জীবন হিসাবে প্রদান করা হয়েছে, তাদের সাজার মেয়াদ রেয়াতসহ যথাক্রমে ১৪ বছর এবং ২০ বছর অতিবাহিত হওয়ার পর সম্ভাব্য মুক্তির ২ মাস বা ৩ মাস আগে কারা মহাপরিদর্শকের মাধ্যমে সরকারের কাছে সাজা মওকুফের আবেদন করা যাবে।

দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আওতায় যাবজ্জীবনের সাজা হয় ৩০ বছর। এ বছর সাজা মওকুফ করে মোট ১০৭ জনকে মুক্তি দেওয়ার তথ্য দিয়েছে কারা অধিদপ্তর।