
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ফরমায়েসী রায় বাতিলের দাবীতে ও জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফার দাবীতে দক্ষিণ সুনামগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈমের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ এম.এ. সাত্তারের পক্ষেও লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ জগন্নাথপুর রাস্তার প্রবেশ মুখ থেকে দরগাপাশা ইউনিয়নের শিচনী পয়েন্ট, মিনা বাজার আক্তাপাড়া, দরগাপাশা পয়েন্ট, ছয়হাড়া পয়েন্ট, মৌগাওঁ পয়েন্ট, ভমবমি বাজারের একাংশ ও বাংলা বাজারে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচী পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক দরগাপাশা ইউ/পি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, জেলা যুবদলের সদস্য মোঃ শিতু মিয়া, জেলা ছাত্রদল নেতা, তালুকদার মঈনুল হাসান, এইচ.এম. নাছির আহমদ, শ্যামল চৌধুরী, ফয়সল আহমদ অনিক, উপজেলা যুবদল নেতা, আবু জাফর, সায়েদুল হক, সালেক মিয়া, ফয়জুল করিম, সাবুল মিয়া, আবু সালেহ, জান্নাত ইসলাম, এক্সার মিয়া, রাসেল মিয়া, আমজদ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা, এহিয়া পারভেজ, সাগর আহমদ, লোকমান হুসাইন, মামুন আহমদ প্রমুখ।