• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অস্ত্রসহ একজন আটক

bijoy71news
প্রকাশিত জুন ২৮, ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অস্ত্রসহ একজন আটক

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর।

খালিদ মনসুর বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করো হয়।”

এর আগে সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।

এরপর দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলনের দাবিগুলো হলো সংস্কার, বিচার ও পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন।