• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি

bijoy71news
প্রকাশিত জুন ২৬, ২০২৫
ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি

ক্ষমতার লোভ শেখ মুজিবও সামলাতে পারেননি বলে এমন মন্তব্য করলেন প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা থানার মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ জুন) এ মামলায় রিমান্ড শুনানিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে হাবিবুল আউয়াল বলেন, মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরে এ দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।