• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাংলাদেশে মাদক পাচারের ‘উৎসস্থল’ ভারত ও মিয়ানমার: স্বরাষ্ট্র উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জুন ২৫, ২০২৫
বাংলাদেশে মাদক পাচারের ‘উৎসস্থল’ ভারত ও মিয়ানমার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পাচারের জন্যই ভারত ফেনসিডিল তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “বাংলাদেশে মাদক পাচারের ‘উৎসস্থল’ ভারত ও মিয়ানমার।”

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মানোন্নয়নের লক্ষ্যে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, “মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে। আমাদের দেশে দুটি বিষয় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একটি হলো দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা মোকাবিলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধে কূটনৈতিক যোগাযোগসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।”