• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেকার যুবককে লক্ষ টাকার অনুদান দিলো রোটারী ক্লাব মেট্রোপলিটন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলার বেকার যুবক আবু কালামকে নতুন ব্যবসা শুরু করার জন্য এক লক্ষ টাকার অনুদান দিয়েছে রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট।

ডিস্ট্রিক্ট কম্বেট হাংগার ফান্ড হতে অনুদানের এ টাকা প্রদান করা হয়েছে।

সম্প্রতি একটি অভিজাত কনভেশন হলে আনুষ্ঠানিকভাবে তার হাতে এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অতিথিসহ ক্লাব নেতৃবৃন্দ।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন- মেজর জেনারেল (অব) আসহাব উদ্দিন, ডিস্ট্রিক্ট গভর্নর দিলনাশি মোহসেন, পিডিজি মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, আইপিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিই ড. বেলাল আহমদ, সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নুরুল হক সোহেল, ডেপুটি গভর্নর মো. কবির উদ্দিন, অ্যাসিস্টেন্ট গভর্নর আজিজুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট মো. আবু সুফিয়ান, ক্লাব সেক্রেটারী ইকবাল হোসেন প্রমুখ।