• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যমুনা ঘেরাওয়ের হুমকি দিলেন চাকরিচ্যুত বিডিআররা

bijoy71news
প্রকাশিত জুন ২৪, ২০২৫
যমুনা ঘেরাওয়ের হুমকি দিলেন চাকরিচ্যুত বিডিআররা

চাকরিচ্যুত ও কারামুক্ত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকালে দাবি আদায়ের লক্ষ্যে তারা রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা জানান, সরকার তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে না নিলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করা হবে।

বিডিআর পরিবারের পক্ষ থেকে মারুফ সরকার বলেন, “২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও কারাবন্দি সদস্যদের ন্যায়বিচার এবং অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে আমরা এই কর্মসূচি নিয়েছি। আমাদের লক্ষ্য ক্ষতিগ্রস্তদের কল্যাণ নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সরকারের প্রতি দুপুর ১২টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে ১২টা ৫ মিনিটে শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হবে।