• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথের প্রবাসী আলমাছ আলীর সহযোগিতায় নগদ অর্থ বিতরণ

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৮

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী বলেছেন,আমাদের সমাজে কেউ অতি ধনী আবার কেউ একে বারেই না খেয়ে অনাহারে, অর্ধাহারে তাদের দিন পার করে যাচ্ছে।যারা সমাজের অসহায়, দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসেন তারা মহৎ মানুষ। যুক্তরাষ্ট্রের কষ্টার্জিত অর্থ অসহায় রোগীদের জন্য ব্যয় করে আলহাজ্জ্ব আলমাছ আলী উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি এই দান ইহকাল ও পরকালের জন্য কল্যাণ বয়ে আনবে।অসহায় গরীবদের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবানের নৈতিক দায়িত্ব।এ ধরনের মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি প্রবাসীদেরকে আরও বেশি করে এলাকার মানুষের জন্য কাজ করার আহবান জানান।

সোমবার ৫ নভেম্বর সকালে আলহাজ্জ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা থানা শাখার উদ্যোগে ও বিশ্বনাথের যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্জ্ব আলমাছ আলীর আর্থিক সহযোগিতায় গরীব অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ বিতরণ ও গরিব শিশুদের ফ্রি খৎনা ক্যাম্পিং ২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন।

দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মুহাম্মদ আলাউদ্দিন পাশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন আলহাজ্জ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃআজম আলী,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সাবেক সহ প্রশিক্ষণ সম্পাদক আবুল ফজল ত্বোহা,আলহাজ্জ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী আরশ,সদস্য হিরা মিয়া,গোপ্তর গাও মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল কাদির,তালিব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ,সমাজ সেবক আব্দুর নুর(গেদা মিয়া),দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,সহ প্রচার সম্পাদক নজরুল ইসলাম
অফিস সম্পাদক সায়েম আহমদ ইমন,অলংকারি ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ নজির আহমদ,দক্ষিণ সুরমা থানা তালামীযের
সদস্য আব্দুল মছব্বির,সাইদুর রহমান সাঈদ,শাহ আলম, নুর আহমদ,প্রমুখ।বিজ্ঞপ্তি।প্রবাসী আলহাজ্জ্ব আলমাছ আলীর পিতা হাজী সোনাহর আলী মুন্সী ও সকল মুরদেগানদের রুহের মাগফেরাত কামনায় দো’আ করা হয়।