• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দরিদ্র যুবককে রোটারী ক্লাব মেট্রোপলিটনের অটো থ্রি হইলার গাড়ী প্রদান

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৮

রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে রোববার নগরীর কাজিটুলায় দরিদ্র ও অসহায় বেকার যুবককে বাহার উদ্দিনকে একটি ব্যাটারি চালিত অটো থ্রি হইলার গাড়ী প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন ডিষ্ট্রিক্ট গভর্ণর দিলনাশী মোহসেন, পিডিজি ডা. মঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি শহীদ আহমদ চৌধুরী, আপিডিজি প্রফেসর তৈয়ব চৌধুরী, ডিজিই ড. বেলাল আহমদ, সুরমা জোনের জেনাল কো-অর্ডিনেটর পিপি এম. নূরুল হক সোহেল, ক্লাবের এ্যাস্যাইন এ্যাসিটেন্ট গভর্ণর পিপি আজিজুর রহমান, ক্লাব প্রেসিডেন্ট আবু মো. আবু সুফিয়ান, ক্লাব সেক্রেটারী মো. ইকবাল হোসেন সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন।