• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন পেলেন বাবুল

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৮

ফিজা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সদস্য সিলেট জেলা ব্যবসায়ি ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম বাবুল ৪ সপ্তাহের আগাম জামিন লাভ করেছেন। সিলেট কতোয়ালি মডেল থানায় পুলিশের দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় (মামলা নং-৪৫, তারিখ: ৩০-১০-১৮ইং) তাকে ৫৮ নম্বর আসামি করা হয়। এর প্রেক্ষিতে নজরুল ইসলাম বাবুল ৪ নভেম্বর সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি জামিনের আবেদন করেন। এর প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস. এম. কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে নজরুল ইসলাম বাবুল কে ৪ সপ্তাহের অন্তরবর্তীকালিন জামিন প্রদান করেন। হাইকোর্টে নজরুল ইসলাম বাবুলের পক্ষে শোনানিতে অংশ নেন ব্যারিষ্টার আব্দুল হালিম কাফি ও এডভোকেট মো. নিজাম উদ্দিন।