• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বঞ্চিত শিশু-কিশোর অধিকার পরিষদের জেল হত্যা দিবস পালন

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৮

জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঞ্চিত শিশু-কিশোর অধিকার পরিষদ সিলেটের উদ্যোগে ৫ নভেম্বর রোববার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে আলোচনা সভা ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঞ্চিত শিশু-কিশোর অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সনাপের সিলেট মহানগরের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি হাকীম ছাদুল্লাহ বাচ্চু, ভাটির আলো পত্রিকার সম্পাদক শ্রী সুরঞ্জিত বর্মন, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন আলীম ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব সংগঠক শফিকুর রহমান শফিক, মামুন চৌধুরী, সাদি মোহাম্মদ তারেক, ইকবাল আহমদ, যুব সংগঠক হোসেইন মোহাম্মদ রাজন।
সভায় জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কুতুব উদ্দিন আহমদ। বিজ্ঞপ্তি