• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আর্মড পুলিশের কাছে থাকবে ভারি ‘অস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জুন ১৪, ২০২৫
আর্মড পুলিশের কাছে থাকবে ভারি ‘অস্ত্র’: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৪ জুন) রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আর্মড পুলিশ ব্যাটালিয়নের মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারি অস্ত্র। এপিবিএন, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।”

অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে দেশবাসী।”