• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মানববন্ধনে অংশ নিতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা

bijoy71news
প্রকাশিত জুন ১০, ২০২৫
মানববন্ধনে অংশ নিতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা

ভোলায় মানববন্ধনে অংশগ্রহণ করতে গিয়ে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জুন) দুপু‌রের দি‌কে ভোলার দৌলতখান উপ‌জেলার চরসুভী মাদ্রাসা মা‌ঠে ঘটনাটি ঘ‌টে।

হামলার শিকার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলের নাম অ্যাডভোকেট এ বি এম ইব্রা‌হিম খ‌লিল। এ ঘটনায় তার সা‌থে থাকা অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

এবি এম ইব্রা‌হিম খ‌লিল জানান, দুপু‌রের দি‌কে বিএন‌পির তা‌রেক রহমা‌নের রাস্ট্রকাঠা‌মো মেরাম‌তের ৩১ দফার প্রচারণা চালাতে তি‌নি দৌলতখান উপ‌জেলায় যান। প‌রে চরসুভী মাদ্রাসা মা‌ঠে ভূমিহীনদের ১০ দফা দাবি আদা‌য়ের ল‌ক্ষে মানববন্ধন ও সমা‌বে‌শে অংশগ্রহণ কর‌তে উপ‌স্থিত হন। এ সময় ১৫-২০ জন অতর্কিত হামলা চালা‌য়। হামলাকারীরা যুবদ‌ল ও ছাত্রদ‌লের নেতাকর্মী বলেও দাবি ক‌রেন তিনি।

এ ঘটনায় তি‌নিসহ সা‌থে থাকা ফারুক, আল আমিন, প্রার্থীব, খোকন, রায়হান, সোহাগ, রু‌বেল ও আক্তারসহ আরো ক‌য়েকজন আহত হ‌য়ে‌ছেন। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তি‌নি।

অপরদিকে, দৌলতখান উপজেলা বিএন‌পির সহসভাপ‌তি মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনার সা‌থে বিএন‌পি ও এর অঙ্গসংগঠনের কেউ জ‌ড়িত নয়। এমন‌কি ওই স্থা‌নে বিএন‌পি ও তার অঙ্গসংগঠনের কেউ উপ‌স্থিত ছি‌ল না বলেও জানান তিনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. জিল্লুর রহমান জানান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনা‌রেল এ বি এম ইব্রা‌হিম খ‌লিল তা‌কে ফো‌নে বিষয়‌টি জা‌নি‌য়ে‌ছেন। ত‌বে এখন পর্যন্ত লি‌খিত অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। এ সময়, লিখিত অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হ‌বে বলেও জানান তি‌নি।