• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গরুর হাটে চাঁদা চাওয়ায় চারজন গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত জুন ৫, ২০২৫
গরুর হাটে চাঁদা চাওয়ায় চারজন গ্রেপ্তার

রিশালের আগৈলঝাড়ায় অস্থায়ী একটি গরুর হাটে চাঁদা চাওয়ায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- আগৈলঝাড়ার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার ও মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।

পুলিশ ও হাট কর্তৃপক্ষ জানিয়েছে, উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে বুধবার (১১ জুন) রাতে প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করেন কয়েকজন। চাঁদা না দেওয়ায় হাটের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় হাটের ইজারাদারের নিয়োগ করা প্রতিনিধি চাঁদত্রিশিরা গ্রামের মাসুদ বখতিয়ার বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে।এসময় অন্য আসামিরা পালিয়ে যায়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।ওসি বলেন, গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।