• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাসচাপায় প্রাণ গেলো তিন যাত্রীর

bijoy71news
প্রকাশিত জুন ৫, ২০২৫
বাসচাপায় প্রাণ গেলো তিন যাত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী মারা গেলেন।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন- অটোরিকশার যাত্রী লাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাসেম, অটোরিকশার চালক নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান জানান, ভোরে নবীনগর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা কোম্পানিগঞ্জ যাচ্ছিল। পথে বাঁশবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।