• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

হত্যাসহ একাধিক মামলায় আদালতে কণ্ঠশিল্পী মমতাজ

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০২৫
হত্যাসহ একাধিক মামলায় আদালতে কণ্ঠশিল্পী মমতাজ

হত্যাসহ একাধিক মামলার আসামি হিসেবে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে উপস্থিত করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে আদালতে আনা হয়।

আদালতের ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে করা মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন।

ওসি আরও জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ ও ৩ এর বিচারক মুহম্মদ আব্দুন নূর ও আইভি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি হবে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।