• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের পাঁচ এএসপি

bijoy71news
প্রকাশিত মে ২২, ২০২৫
চাকরি ছাড়লেন বিসিএস ক্যাডারের পাঁচ এএসপি

চাকরি ছেড়েছেন বিসিএস পুলিশ ক্যাডারের ৪১তম ব্যাচের পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি)।

মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে এতে তাদের চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি।

এক সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো।

যারা চাকরি ছেড়েছেন তারা হলেন ৪১তম বিসিএসের রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন তারা।