• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাংবাদিক জাবেদের উপর হামলায় সনাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৮

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য দৈনিক সিলেটের ডাকের স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদের উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত নাগরিক পরিষদ (সনাপ) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. বেলাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রধান সমন্বয়ক ফাইয়াজ হোসেন ফরহাদ, সভাপতিমণ্ডলীর সদস্য মনোরঞ্জন তালুকদার, মহানগর শাখার আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. সাজ্জাদুর রহমান প্রমুখ।
২৮ অক্টোবর রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর ঘৃন্য হামলা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। বর্তমানে অপরাধীদের দৌরাত্ম এতই বেড়ে গেছে যে তারা সাংবাদিকদের উপরও হামলা করছে। নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা সমাজের নানা চিত্র গণমাধ্যমে তুলে ধরে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করেন। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে আজ তাদের কাজ করতে হচ্ছে। নেতৃবৃন্দ অবিলম্বে ফটো সাংবাদিক জাবেদ আহমদের উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।