
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৫ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধনের পরে নগরীতে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে গিয়ে শেষ হয়।
সিলেট জেলা সংসদের সভাপতি সুশান্ত সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ গুপ্তের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি জি. এম. জিলানী শুভ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রইসুজ্জামান, কেন্দ্রীয় সংসদের সদস্য প্রশান্ত দেব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মাধব রায়, খেলাঘর সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার সভাপতি রেজাউল রানা প্রমুখ।
সভায় কাউন্সিল অধীবেশনের মাধ্যমে সরোজ কান্তিকে সভাপতি ও নাবিল হোসেনকে সাধারণ সম্পাদক এবং পার্থ সারথী তালুকদারকে সাংগঠনিক সম্পাদক ২১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা সংসদের নব নির্বাচিত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ সভাপতি রনি সেনাপতি ও দীপঙ্কর সরকার, সহ সাধারণ সম্পাদক অমিত বীরপতি, কোষাধ্যক্ষ তন্ময় পাল, দপ্তর সম্পাদক অনির্বাণ রায়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নিটু রঞ্জন তালুকদার, স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক সৈকত ভৌমিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনীষা ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক প্রদ্যুত ব্রত দাশ, ক্রীড়া সম্পাদক কাওসার আহমদ, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মণীষা দাস তালুকদার, সম্মানীত সদস্য সুশান্ত সজীব ও দীপঙ্কর দাশ গুপ্ত, সদস্য লাকী রানী দাস, ফারাজ আহমেদ আবির। বিজ্ঞপ্তি