• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেট ৩ আসনে মনোনয়ন প্রত্যাশি হাবিবের শোডাউন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৭, ২০১৮

বিজয়৭১নিউজ : সিলেট ৩ আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশি যুক্তরাজ্যের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সমর্থনে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দক্ষিণ সুরমার মূল মূল স্থান অতিক্রম করে মুক্তিযুদ্ধা চত্তরে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য শ্রী তপন চন্দ্র পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়া-মীলীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান বলেন, আজ এই বিশাল গণজোয়ারই প্রমাণ করে সিলেট ৩ আসনে একমাত্র যোগ্য নৌকার কান্ডারী হাবিবুর রহমান হাবিব।

তিনি আরও বলেন, আমি মনোনয়ন নিশ্চিতে দেশনেত্রী শেখ হাসিনার সাথে কথা বলল।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি রইছ আলী, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজি আকবর আলী, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাজু আহমদ রাজা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক উদ্দিন, আব্দুর রব, বশির মিয়া, আব্দুল আহাদ, মতিউর রহমান মতি, মনোয়ার হোসেন মনু, এবিএম কিবরিয়া মঈনুল, আব্দুর কাদির খান, আজিম উদ্দিন, জামাল উদ্দিন, মাসুক আহমদ, আলমগীর হোসেন, কালাম হোসেন, বাবেল আহমদ, শাহিন আলী, লোকমান হোসেন, নিজাম উদ্দিন, শাহ ওলিদ, ওমর ফারুক ফরহাদ, জাবেল আহমদ, বদরুল আলম তুহিন, নাজিম আহমদ, মোবারক হোসেন, জাহেদ আহমদ, রাসেল আহমদ শাহ, নয়ন তালুকদার, রাজিব আহমদ, সুমন আহমদ, সাজন মিয়া, কামরুল ইসলাম, রাশেদ, তরিকুর ইসলাম রনি প্রমুখ।

আলোচনা সভায় হাবিবুর রহমান হাবিব বলেন, আজ এই জনগণের ঢল দেখে আমি মুগ্ধ এবং সবার কাছে চিরঋনি। তিনি আরও বলেন, যদি নৌকার পবিত্র আমানত ভাড় আমাকে দেন তবে আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করব।

বি৭১নি/জেএ/বিনিপ্রেবি