• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দুই উপদেষ্টার এপিএস ও পিও`র দুর্নী‌তি অনুসন্ধানে নামছে দুদক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫
দুই উপদেষ্টার এপিএস ও পিও`র দুর্নী‌তি অনুসন্ধানে নামছে দুদক

দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া ২ উপদেষ্টার সহকারী একান্ত সচিব (এপিএস) ও ব্যক্তিগত কর্মকর্তার (পিও) বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আক্তার হোসেন বলেন, “দুইজন উপদেষ্টার এপিএস, পিও, যাদের কথা আপনারা বলছেন, সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়, সেটি আমরা করব।”

দুদক মহাপরিচালক আরও বলেন, “এটি (দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি) আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে কাজ করছি। দুদক এই জাতীয় যেকোনো অভিযোগের বিষয়ে অত্যন্ত সচেতন। আমরা এ নিয়ে কাজ করছি। আমাদের গোয়েন্দা ইউনিট এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে অগ্রগতি শিগগির জানতে পারবেন।”

প্রসঙ্গত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নুরজাহান বেগমের পিও তুহিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।