• ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

মাদকবিরোধী অভিযানে র‍্যাবের গুলিতে একজন নিহত

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৫
মাদকবিরোধী অভিযানে র‍্যাবের গুলিতে একজন নিহত

বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সিয়াম মোল্লা। তিনি উজিরপুরের বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাকিব মোল্লা নামের এক যুবককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে র‍্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে এ সময় র‍্যাব গুলি চালায়। এতে দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন মারা যায়। অপর আহতকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।