• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

আমি সংসদে ইসলাম ও দেশের স্বাধীনতার স্বপক্ষে কথা বলতে চাই: তাহুর“ল হক জকিগঞ্জী

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৫, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ সদর মহানগর আসনে ‘সম্মিলিত নাগরিক পরিষদ সিলেট’র সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জামিয়া লুগাতুল আরাবিয়ার প্রিন্সিপাল জমিয়ত নেতা শায়খুল হাদীস তাহুর“ল হক জকিগঞ্জী বলেছেন, সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। ইহা অসংখ্য ওলী-আওলীয়ার পূণ্যভূমি। হযরত শাহ্জালাল মুজাররাদে ইয়ামনী (রহ:) সহ অসংখ্য ওলী-আওলিয়া শায়িত আছেন এ মাটিতেই। এমাটিতে বার বার শুভাগমণ করেছেন আওলাদে রাসুল, কুতবে আলম, শায়খুল ইসলাম আল্লামা সাইয়িদ হোসাইন আহমদ মদনী (রহ:) সহ তদ্বিয় সাহেবজাদাগণ। এ মাটির মানিকপীরের টিলায় চিরনিদ্রায় শায়িত আছেন তাঁরই একজন প্রাণপ্রিয় কন্যা। সিলেটের মানুষ তাঁদেরই উত্তরসূরী। তাই এখান থেকে নির্বাচিত হয়ে আমি সংসদে তাঁদেরই কথার প্রতিধ্বনি করতে চাই। সংসদে দাঁড়িয়ে আমি পবিত্র ইসলামের শাশ্বত সুন্দর বিধানের আহ্বান দেশের প্রতিটি মানুষের কর্ণকুহরে পৌছে দিতে চাই। আমি শাহজালাল (র:), শাহপরাণ (র:) ও শায়েখ মাদানীর (র:) পদস্পর্শে ধন্য এ ভূমির ব্যাপক উন্নয়নের অংশীদার হতে চাই। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ দেশের স্বাধীনতার পক্ষে জোর অবদান রাখতে চাই। সংসদে দাঁড়িয়ে আমি বিশ্ববাসীকে জানান দিতে চাই, ইসলাম মানবতার ধর্ম। সন্ত্রাস ও উগ্রবাদ ইসলামে নেই।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সংগঠনের উপশহর¯’ অ¯’ায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক নির্বাচনী পরামর্শ সভায় তিনি এ কথাগুলো বলেন।
জমিয়ত নেতা শায়খ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপ¯ি’ত ছিলেন, জননেতা সৈয়দ মোতাহির আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবীদ মাও: বিলাল আহমদ চৌধুরী, শায়খুল হাদীস ফখর“দ্দিন সাদিক, মুসলিম যুব সমাজের মাও: হাফিজ জাকারিয়া আহমদ, জকিগঞ্জ একতা ফোরামের সিদ্দিক আহমদ, মাও: কুতুব উদ্দিন, মাও: ইজ্জত উল্লাহ, হাফিজ কয়েছ আহমদ, মাও: আব্দুন নুর, মাও: দেলোয়ার হোসেন, মাও: খলিলুর রহমান, মাও: ফয়জুল হাসান, মাও: শাহীদ আহমদ, মাও: শাহ নেছার আহমদ, মাও: সুয়াইব খান, মাও: রেজাউল করিম, মাও: শাহজাহান আহমদ, মাও: মোজাক্কির হোসাইন, মাও: আব্দুল করিম, ছাত্রনেতা আইনুল হক, মোজাম্মিল হোসাইন, শুয়াইব আহমদ, নুর“ল আমিন, নাসির উদ্দিন, আশরাফুল হাসান আদিল, মার“ফ হোসাইন, হাফিজ ইমন আহমদ, মিলাদ হোসাইন প্রমুখ।
সভায় মাওলানা শেখ আব্দুর রউফকে আহ্বায়ক ও মাওলানা সৈয়দ মোতাহির আলী, মাওলানা কুতুব উদ্দিন, হাফিজ মাওলানা জাকারিয়া আহমদকে যুগ্ম আহ্বায়ক, শায়খুল হাদীস তাহুর“ল হক জকিগঞ্জীকে সদস্য সচিব, মাওলানা বিলাল আহমদ চৌধুরী, মাওলানা মোজাক্কির হোসাইন, মাওলানা আব্দুল কারিম, মাওলানা শাহ নেছার আহমদ, হাফিজ কয়েছ আহমদ, সিদ্দিক আহমদ তামীম ও মাওলানা খলিলুর রহমানকে যুগ্ম সচিব এবং মাওলানা শাহজাহান আহমদ মিয়াজীকে প্রচার সচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট সম্মিলিত নাগরিক পরিষদ সিলেট গঠন করা হয়।