সিলেট-২ আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়ে বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলাবাসীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা হচ্ছে ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার ঈদ। এ ঈদ মানুষের মাঝে শান্তি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তাই ত্যাগের শিক্ষা নিয়ে বাংলাদেশকে সকলের প্রচেষ্টায় এগিয়ে নেওয়া হোক আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন সবাই এক হয়ে কাজ শুরু করি। ঈদুল আজহা সবার জীবনে বয়ে অনুক অনাবিল সুখ। ঈদ মোবারক।