• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রিন্সিপাল হাবিবুর রহমানের মৃত্যুতে জামেয়া দারুসসালামের শোক সভা ও দোয়া মাহফিল

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৮

ঐতিহ্যবাহী জামেয়া মদীনাতুল উলূম দারুসসালাম খাসদবীর সিলেটের উদ্যোগে প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের ইসালে সওয়াব এর জন্য ২৩ অক্টোবর মঙ্গলবার একাধিক খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খতমে কোরআন পরবর্তী প্রিন্সিপাল রহ. এর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিকের উপর আলোচনা করেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল খালিক, শিক্ষা সচিব মুফতি মো. জাকারিয়া, নাজিমে দারুল এক্বামা আব্দুল কাইয়ুম, সহকারি শিক্ষা সচিব হাফিজ মাওলানা মঞ্জুর আহমদ, নাজিমে মতবখ ক্বারী মাওলানা নুরুল হক, সহকারি নাজিমে দারুল এক্বামা মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী প্রমুখ। দোয়া পরিচালনা করেন জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা ছালেহ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামেয়ার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, মাওলানা জামিল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল গফফার, হাফিজ মাওলানা ইয়াকুত আহমদ, হাফিজ মাওলানা সাইদুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।