• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কেন্দ্রীয় সাংগঠনিক হওয়ায় বাবুলকে সিলেট জেলা শ্রমিক পার্টির সংবর্ধনা

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৮

জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শামসুজ্জামান বাবুলকে সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মঙ্গলবার জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. রফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক জালাল আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা শ্রমিক পার্টির আহ্বায়ক ও জেলা সদস্য জমির আহমদ, কানাইঘাট উপজেলা শাখার আহ্বায়ক নাজিম উদ্দিন, বিশ্বনাথ উপজেলা সদস্য সচিব আব্দুল মতিন রাজু, জেলা সদস্য আরমান আলী, জামাল আহমদ, আলী হায়দার, মাসুক আহমদ, সালাউদ্দিন, ইসলাম উদ্দিন, আব্দুর রশীদ, হাসন আলী, হানিফ আলী, আব্দুস সাত্তার, হোসেন আহমদ, ছাদক আলী, শাহীন মিয়া, মতিউর রহমান মনু, এমদাদুর রহমান, রখলিছ আলী কালাই, নুরুল ইসলাম, শামীম আহমদ, সামছুল ইসলাম, মজনু ইঞ্জিনিয়ার, রহমত আলী প্রমুখ।