• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

শালিস ব্যাক্তিত্ব শের আলী খানের ১ম মৃত্যু বার্ষিকী বুধবার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৮

খানবাহাদুর ডা: আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের সাবেক মোতাওয়াল্লী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর চাচাত ভাই, দক্ষিণ সুরমার বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব শের আলী খানের ১ম মৃত্যু বার্ষিকী বুধবার ২৪ অক্টোবর। এই উপলক্ষে তাহার নিজ বাড়ী বিরাহিম পুরে বাদ যোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সর্বস্তরের সকলকে উপস্থিত থাকার জন্য খান বাহাদুর ডা: আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের বর্তমান মোতাওয়াল্লী বাবর আলী খান বিনীত ভাবে অনুরোধ জানিয়েছেন। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন মাদ্রাসায় ও এতিমখানায় মরহুমের পরিবারের পক্ষ থেকে শিরনী বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি