• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহীদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনাকর্মকর্তারা

bijoy71news
প্রকাশিত মার্চ ৪, ২০২৫
শহীদের মর্যাদা পাচ্ছেন পিলখানায় নিহত সেনাকর্মকর্তারা

পিলখানায় নিহত সেনাকর্মকর্তারা শহীদের মর্যাদা পাচ্ছেন। মঙ্গলবার (৪ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানায় সরকার।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় (তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআর সদর দপ্তর) সংঘটিত বিদ্রোহ ও নির্মম হত্যাযজ্ঞে ৫৭ জন বীর সেনাকর্মকর্তাসহ মোট ৭৪ জন শাহাদত বরণ করেন।