• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিলেটে সু-পরিসরে যাত্রা শুরু করেছে ব্রাদার্স ফার্নিচার

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৮

সিলেটে সু-পরিসরে যাত্রা শুরু করেছে ব্রাদার্স ফার্নিচার। ২২ অক্টোবর সোমবার সিলেট নগরীর তামাবিল রোডের পূর্ব মিরাবাজারে এর শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাদার্স ফার্নিচারের শুভ উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচারের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক আব্দুর রহমান জামিল, প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং এন্ড সেলস্ এর মো. মনিরুল ইসলাম বখশী, ব্রাদার্স ফার্নিচারের পরিবেশক মো. মুজিবুল হক রাজু, বিশিস্ট কলামিস্ট রফিকুর রহমান লজু, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মুশফিক জায়গীরদার, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সাব্বির হাসান, শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার খোরশেদ আলম, শিক্ষক ফয়সল আহমদ প্রমুখ।