• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নগরীতে পরিবহন শ্রমিকদের রাস্তা অবরোধ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৮

বি৭১নিউজ : নগরীর উপশহর পয়েন্টে রাস্তা অবরোধ করেছ পরিবহন শ্রমিকরা। রোববার রাত ৯টার দিকে জৈন্তাপুর এলাকায় সড়ক দূর্ঘটনায় নিহত সিএনজি অটোরিক্সা চালক সাইদুল(২৮)-এর লাশ ফেরতের দাবীতে রাস্তা অবরোধ করছে পরিবহন শ্রমিকরা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. ময়নুল জাকির বলেন, ঘটনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর থানা পুলিশ, ফায়ার সার্ভিস পৌছে দূর্ঘটনায় নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ সিলেট জোনের অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক বলেন, নিহত সিএনজি চালকের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রির্পোট করে তার মা’র কাছে লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুরে সারীঘাট এলাকায় সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহত হন ।

আহতরা হল কুমিল্লা জেলার লাডুচো থানার ব্রাহ্মনপাড়া গ্রামোর হামিদ আলীর বাড়ীর জাকির হোসেনের স্ত্রী নিলুফা(৩৫), জাকির হোসেনের মেয়ে উম্মে হানি(২০), আমিরুল ইসলামের মেয়ে হাফসা(১০)। ঘটনাস্থলেই নিহত হন সিএনজি অটোরিক্সা চালক সাইদুল(২৮)।

বি৭১নি/জেএ/বিনি