
রোটারী ক্লাব অব মেট্রোপলিট সিলেট এর উদ্যোগে রোববার ২৭নং ওয়ার্ডের একটি গ্রামে বৃক্ষরোপন করা হয়েছে। এসময় ফলজ, ঔষধী সহ ৭ শতাধিক বিভিন্ন গাছের চারা রোপন করেন ক্লাব নেতৃবৃন্দ।
ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবু সুফিয়ান সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী রোটারিয়ান ইকবাল হোসেন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুরমা জোনের জোনাল কো-অর্ডিনেটর পিপি এম নূরুল হক সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্ণর পিপি আজিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রোটারী ক্লাব অব নিউসিটির পিপি রোটারিয়ান জাকির হোসেন, রোটারি ক্লাব অব সিলেট সাউথের পিপি জয়ন্ত দাস, পিপি মোশারাফ হোসেন জাহাঙ্গীর, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ার আহসান আহমদ খাঁন, ভাইস প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হান, রোটারিয়ার ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম চৌধুরী, রোটারিয়ার আজিম উদ্দিন প্রমুখ।