• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দি মাহা লেডিস টেইলার্সের উদ্বোধন

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২১, ২০১৮

দি মাহা লেডিস টেইলার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর সিলেটের ঐতিহ্যবাহী শুকরিয়া মার্কেটের ৩য় তলার ৩০১নং দোকানে এ টেইলার্সের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শুকরিয়া মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিযোগিতামূলক মনোভব একজন ব্যবসায়িকে সামনে থেকে ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে। সততা ও নৈতিক মানসিকতা ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। একজন সফল ব্যবসায়ী নেতা দক্ষ সমন্বয়কের ভূমিকা পালন করেন। তিনি দি মাহা লেডিস টেইলার্সের সত্ত্বাধিকারীদের ধন্যবাদ ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অন্যান্যের উপস্থিত ছিলেন, শুকরিযা মার্কেট ব্যবসা কমিটির সহ সাধারণ সম্পাদক রূপম খান, কোষাধ্যক্ষ এ এইচ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ আহমদ, হায়াতুল ইসলাম হাদী, তোফাজ্জল হোসেন, শাকিল খান, টেইলার্সের সত্তাধিকারী রোমান ভূইয়া, ছাদি মাহমুদ সাফি, তানজিদ খান, আব্দুর রহমান, তানভীর, রিপন আহমদ, কামরুল হাসান, লিটন আহমদ, পলাশ, আজমিন ভূইয়া প্রমুখ।