• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ করলে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
রাস্তা ব্লক না করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ করলে ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা বন্ধ করে আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, রাস্তা ব্লক না করে তাদের যে মাঠ আছে অথবা সোহরাওয়ার্দী উদ্যান আছে এসব জায়গায় প্রতিবাদ করলে সবচেয়ে ভালো। রাস্তা ব্লক করলে যানজটের সৃষ্টি হয়, জনগণ একটা দুর্ভোগের মধ্যে পড়েন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কোনো কিছুরই সমাধান হবে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও বলেছি।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেয়া হয়েছে।