• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আন্দোলনরত মাদরাসা শিক্ষকদের উপর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৫
আন্দোলনরত মাদরাসা শিক্ষকদের উপর লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মাদরাসা শিক্ষক আহত হয়েছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানেও হামলা হয়নি।