• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার পুলিশের তিন সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২০ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল এ আদেশ দেন।

কারাগারে পাঠানো তিন পুলিশ সদস্য হলেন উত্তরায় ছাত্র হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার কনস্টেবল হোসেন আলী, যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেপ্তার পুলিশের এসি তানজিল আহমেদ ও গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যাকাণ্ডের আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতানা মাহমুদ, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।