• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পিলখানা ট্রাজেডির বিষ্ফোরক মামলায় শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
পিলখানা ট্রাজেডির বিষ্ফোরক মামলায় শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু

পিলখানা ট্রাজেডির ঘটনায় বিষ্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ।

রোববার (১৯ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি হবে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ।

বিশেষ ট্রাইব্যুনাল-২ এর চীফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, জামিন ও সাক্ষ্যগ্রহণের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সকালেই কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামীদের আনা হয়।

আদালতে কাজ শুরু হচ্ছে খবর পেয়ে এদিন ভোর থেকে বিডিআর জাওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারা ভোগ করছেন এসব আসামিরা।

হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্যগ্রহন পর্যায়ে থাকায় বন্দি আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচারপ্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা।